ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৫৪ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসের একই সময়ে ২০৬ কোটি ১৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ৫১ কোটি ৫৩ লাখ ২১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৩ কোটি ৩২ লাখ ৫২ হাজার ৯৪৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments