ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- নর্দান ইসলামি ইন্সুরেন্স লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
নর্দান ইসলামি ইন্সুরেন্স লিমিটেড: ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘ মেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড: ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments