ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত ২৪ ঘন্টায় করোনায় কারও মৃত্যু হলেও নতহুন করে ৩১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৯ জনই ঢাকা জেলার।গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে শুধু কক্সবাজার ও দিনাজপুরে একজন করে রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয় যেখাএন রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৫। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬০। ওই দিন করোনা শনাক্ত হয় ২৯ জনের।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৬২৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৭৫১ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।





















Recent Comments