বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের উত্থানে লেনদেন শুরু
spot_img
spot_img

সূচকের উত্থানে লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১ পর্যন্ত ডিএসইতে ২০৮ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসে ১টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ৬১২ কোটি ৭৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ লেনদেন কমেছে ৪০৩ কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১.৩৪ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৭০ পয়েন্টে। ডিএসইতে ৩৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৪ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৩ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৯৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments