রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লকে ১০৪ কোটি টাকার লেনদেন
spot_img
spot_img

ব্লকে ১০৪ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯টি কোম্পানির ১ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৩৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৪ কোটি ২৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ঢাকা ব্যাংক লিমিটেড ১৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম বাংলাদেশ, লুব-রেফ বিডি, ওরিয়ন ফার্মা, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments