
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের শত্রু করেননা ভয়ঙ্কর। তবে আমরা জাতি হিসেবে গতকালও প্রমাণ করেছি ভয়ঙ্কর করোনার যে শক্তি তারচেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এ যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী। এটা প্রতিরোধযোগ্য। আমরা এটি পরাজিত করতে পারবো বলে আশা করছি।
আজ বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পরিবহন যাত্রী কমে গেছে। মালিকরা হতাশ। পরিস্থিতিই যান চলাচল কমিয়ে ফেলবে। তারপরও প্রয়োজন হলে আমরা ব্যবস্থা নেবো।
























Recent Comments