ডেইলি শেয়ারবাজার ডেস্ক : আসন্ন হজ উপলক্ষে আগামী ১৩ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত এই রুটে যাত্রীসেবা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, ৯ জুন বাংলাদেশ বিমানের নীলফামারী জেলা ব্যবস্থাপক হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
হারুন অর রশীদ জানান, হজ ফ্লাইট চালু হয়েছে। হজ গমনেচ্ছুদের ঢাকায় পৌঁছে দিতে দেশের সব বিমানবন্দর ব্যস্ত থাকে। ফলে বিমান সিডিউলে কিছু রদবদল করা হয়েছে। বিশেষ করে হাজিদের সেবা এ সময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে আপাতত সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান যাত্রীসেবা দিতে পারছে না। এ রুটের সব যাত্রীর সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments