ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী আগস্টে লঙ্কায় বসতে পারে এশিয়ার মেগা আসর। অর্থনৈতিক মন্দার মধ্যেও এশিয়া কাপ আয়োজনে বদ্ধপরিকর শ্রীলঙ্কা। তবে তার আগে লঙ্কান প্রিমিয়ার লিগের এবারের আসর আয়োজন করার কথা ভাবছে ।

এলপিএলের তৃতীয় আসর শুরু হতে পারে আগামী ৩১ জুলাই শুরু হতে পারে। কলম্বো এবং প্রেমাদাসায় এলপিএলের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। আর সবঠিক থাকলে ২১ আগস্ট মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের।
শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা বিশ্বব্যাপী টি-২০ লিগ প্রতিযোগিতায় দারুণভাবে জায়গা করে নিয়েছে এবং এগিয়ে যাচ্ছে।
এদিকে শ্রীলঙ্কায় চলছে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়। ফলে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেয়ার গুঞ্জন ছিল। সেক্ষেত্রে বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় আয়োজন করতে যাচ্ছে।আগামী ২৭ আগস্ট থেকে এশিয়া কাপের ১৮তম আসর শুরু হওয়ার কথা ছিল। তবে তা তিনদিন এগিয়ে ২৪ আগস্ট শুরুর কথা ভাবছে এসএলসি। এমনটা হলে এশিয়া কাপের পর্দা নামবে ১১ সেপ্টেম্বর।
উল্লেখ্য, আয়োজক শ্রীলঙ্কা ছাড়াও এবারের এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান। সেই সঙ্গে কোয়ালিফায়ার খেলে উঠে আসা একটি দল অংশ নেবে ৬ দলের এই টুর্নামেন্টে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments