ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান তাল্লু স্পিনিং মিলস লিমিটেড প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটি দুই প্রান্তিকেই লোকসানে জড়িয়েছে পড়েছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২১) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৬ পয়সা।
আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ০.০৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর,২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৩০ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক
বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,২১) তাল্লু স্পিনিংয়ের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা।
আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ০১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর,২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৮৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ





























Recent Comments