ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকসের পরিচালনা পর্ষদ । কোম্পানিটি গাজীপুরের ধানুয়া, বাটুলিয়াতেু ৩৩.৯১ একর জমি কিনার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ৬২ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে।কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৪ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ জুলাই নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ টাইলস উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রতিদিন ১৫ হাজার স্কয়ার মিটার উৎপাদন ক্ষমতা বাড়াবে। কোম্পানিটি গ্রীণফিল্ড প্রকল্পে ৯ হাজার ২৫ মিলিয়ন টাকা বিনিয়োগ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments