ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর কোম্পানিটির কোম্পানিটির ছিল ১ টাকা ৬৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ০৯ পয়সা।।
উল্লেখ্য, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ সেপ্টম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই, ২০২২।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments