ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে মেঘনা শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ২৩৬ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সুত্র মতে, কোম্পানিটি ৫ কোটি ৬ লাখ ৫১ হাজার ৫৪টি শেয়ার হাতবদল করেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫৭ লাখ ১০ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৬ কোটি ৪০ লাখ টাকা।
৩ কোটি ৬ লাখ ৪ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। যার বাজার মূল্য ১৭২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা।
ডিএসইতে লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, আরএকে সিরামিকস, মুন্নু ফেব্রিক্স, বিডিকম অনলাইন, স্যালভো কেমিক্যাল ও বিডি ফিন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments