ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১ মার্চ,২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি ২২ লাখ ৭০ হাজার টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ২ কোটি ১৪ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৯ কোটি ৩০ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৯৬ কোটি ৬২ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments