শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমেট্রো ও ম্যাকসন্সের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
spot_img
spot_img

মেট্রো ও ম্যাকসন্সের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত একই গ্রুপের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কমিটি গঠন করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে অবণ্টিত লভ্যাংশ, বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রিপোর্ট ও বিগত তিন বছরের আর্থিক বিবৃতিসহ অন্যান্য সম্পর্কিত বিষয় নিয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

ইতিমধ্যে কোম্পানি দুটির পরিচালকের কাছে কমিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে এবং একইসঙ্গে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. কাওসার আলী, (কমিটি প্রধান) উপ-পরিচালক মো. শাহনেওয়াজ, সহকারী পরিচালক আল ফরহাদ বিন কাশেম, সহকারী পরিচালক মাহমুদুর রহমান (সদস্য সচিব)।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং ও ম্যাকসন্স স্পিনিং মিলসের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ের উপর তদন্ত কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করে কমিশন। এরই ধারাবাহিকতায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সালের অর্ডিন্যান্স নং xvii) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সালের ১৫নং আইন) এর ১৭ক ধারা অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হলো। তদন্ত কমিটিতে বিএসইসির চারজন কর্মকর্তা অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা এ আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির কাছে প্রতিবেদন জমা দেবেন।

মেট্রো স্পিনিং ও ম্যাকসন্স স্পিনিং মিলসের বিরুদ্ধে যেসব বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে সেগুলো হলো- তালিকাভুক্তির পর থেকে কোম্পানিগুলোর অ্যাকাউন্টে অবণ্টিত নগদ লভ্যাংশ, আইপিওর বিপরীতে অ-ফেরত পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ জমিয়ে রাখা। তালিকাভুক্তির পর থেকে কোম্পানি দুইটির রক্ষণাবেক্ষণ করা এনটাইটেলমেন্ট এবং তার সম্পর্কিত সাসপেন্স বিও অ্যাকাউন্টে অবণ্টনকৃত বোনাস লভ্যাংশ রাখা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী তালিকাভুক্তির পর থেকে ডব্লিউপিপিএফ (ওয়ার্কার প্রফিট পারর্টিসিপেশন ফান্ড)) এর অবস্থা এবং এ তহবিলের মুভমেন্টের তথ্য। কোম্পানি দুইটির গত দুই বছরের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সংক্রান্ত স্ক্রুটিনাইজার রিপোর্টের পর্যালোচনা করা। আর কোম্পানি দুইটির বিগত তিন বছরের আর্থিক বিবৃতি এবং এ বিষয়ের সঙ্গে সম্পর্কিত অন্য যে কোনও বিষয় খতিয়ে দেখবে বিএসইসি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments