সোমবার, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদদুই ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন: তুলবে ১২৫ কোটি টাকা
spot_img
spot_img

দুই ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন: তুলবে ১২৫ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বে-মেয়াদি এবং মেয়াদি দুই ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ড দুটি’র লক্ষ্যমাত্রা হচ্ছে ১২৫ কোটি টাকা। আজ অনুষ্ঠিত বিএসইসির ৮২৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বে-মেয়াদি ফান্ড ‘EDGE Al-Amin Shariah Consumer Fund (Open-end)’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসইসি। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘EDGE AMC Limited’ ২.৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২২.৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ‘EDGE AMC Limited’। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড’।

এছাড়া মেয়াদি ফান্ড ‘ICB AMCL CMSF Golden Jubilee Mutual Fund (Close-end)’-এর প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসইসি । উক্ত মিউচ্যুয়াল ফান্ডের লক্ষ্যমাত্রা হচ্ছে ১০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)’ ৫০ কোটি টাকা এবং ‘আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেড (আইসিবি এএমসিএল)’ ২০ কোটি টাকা প্রদান করেছে। ‘ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)’ প্রি-আইপিও প্লেসমেন্ট (Pre IPO)-এর ০৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২৫ কোটি টাকা সকল বিনিয়োগকারীগণের জন্য বরাদ্দ রাখা হয়েছে যা প্রাথমিক গণপ্রস্তাব (IPO)-এর মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ‘আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেড (আইসিবি এএমসিএল)’। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে যথাক্রমে ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)’ এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড’।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments