ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ২৯ জুন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫২.০৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৭.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৫০.৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৫.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৯৫.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.২১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৮১৫টি শেয়ার ১ লাখ ৬০ হাজার ৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮০৫ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ আজ ২৮ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৯.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৬ হাজার ৩২০.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ৩৮০.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ২ হাজার ২৮৫.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯৯টির, কমে ১৩৩টির এবং অপরিবর্তিত রয় ৫০টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫২.০৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৬৫০ টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ৩৮৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩ কোটি ১২ লাখ ৭৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২৬.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৯০.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৬টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার ৫২৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬০ কোটি ৩৭ লাখ ১ হাজার ৪৯০ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩৯ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৯৬২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

































Recent Comments