সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদউত্তরা ফাইন্যান্সের অপসারণ করা এমডি অফিস করছেন
spot_img
spot_img

উত্তরা ফাইন্যান্সের অপসারণ করা এমডি অফিস করছেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক আর্থিক অনিয়ম ও আমানতদারদের জন্য ক্ষতিকর কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে সম্প্রতি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আরেফিনকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু অপসারণ করার পরেও তিনি অফিস করছেন। এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদের সভাতেও তিনি উপস্থিত থাকেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ২৩ জুন ব্যাপক আর্থিক অনিয়ম ও আমানতদারদের জন্য ক্ষতিকর কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে এসএম শামসুল আরেফিনকে অপসারণ করে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

কিন্তু অপসারণের পরেও উত্তরা ফাইন্যান্সের কোম্পানির মালিকানা পর্ষদের আধিপত্যে তিনি অফিস করছেন এবং বোর্ড সভাতেও উপস্থিত থাকছেন বলে জানা গেছে। এ ব্যাপারে উত্তরা ফাইন্যান্সের অপসারণ করা ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আরেফিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলেননি।

উল্লেখ্য,  বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে ‘আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ২০(৩) ধারার আওতায় উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিশেষ নিরীক্ষা সম্পাদনের জন্য নিযুক্ত সিএ ফার্ম রহমান হক (কেপিএমজি) কর্তৃক প্রণীত বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখিত প্রতিষ্ঠানটিতে সংঘটিত ব্যাপক আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থেকে প্রতিষ্ঠান ও আমানতকারীদের জন্য ক্ষতিকর কার্যকলাপে যুক্ত থাকায় আপনাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আরেফিনকে এ বিভাগের ২৩ জুন তারিখের পত্রের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে অপসারণ করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘বিশেষ নিরীক্ষা প্রতিবেদন (যার কপি এরই মধ্যে আপনার কাছে পাঠানো হয়েছে) উল্লেখিত বিভিন্ন অনিয়মের সঙ্গে শামসুল আরেফিন জড়িত থাকায় তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের পরামর্শ দেওয়া হলো।’

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments