সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি ঘোষণা
spot_img
spot_img

পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধের জন্য পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে পুঁজিবাজার আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে সার্বিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অতীতের মতো আগামী ২০২২-২৩ অর্থবছরেও সচেষ্ট থাকবে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) আগামী অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিতে এ কথা বলা হয়েছে। এ মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজার প্রসঙ্গে উল্লেখ রয়েছে, পুঁজিবাজারে তারল্য সরবরাহ বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় আবর্তনশীল ভিত্তিতে পুনঃবিনিয়োগযোগ্য পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিলের আকার ১৫৩ কোটি টাকা বৃদ্ধি করে ১০০৯ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এই তহবিল হতে ২৮০ কোটি টাকা ছাড় করার পাশাপাশি পুঁজিবাজারে প্রতিটি ব্যাংকের বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুবিধার আওতায় রেপোর মাধ্যমে ২১৮ কোটি টাকা দেওয়া হয়েছে, যা পুঁজিবাজারের তারল্য বাড়াতে সাহায্য করেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments