ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ৩ জুলাই সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশির ভাগ শেয়ার দর। এছাড়াও কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩১.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৭.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৫৯.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৪.৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৯১.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০ টির, কমেছে ২১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৫৫৮টি শেয়ার ১ লাখ ৬০ হাজার ৩০৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৬.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৭৬.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮৬.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৯৫.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১৯৫টির, কমেছিলো ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৫০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫১.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ১৬৫টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৭৬৩ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৯৩৭ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৮২ কোটি ৯১ লাখ ৩৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৯.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৯৮.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪১ লাখ ৮৩ হাজার ২৯১ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩২ কোটি ২৮ লাখ ৯৬ হাজার ৮০৫ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৪ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৫১৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস
























Recent Comments