শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদচ্যার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন
spot_img
spot_img

চ্যার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে বীমা খাতের চ্যার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। আজ অনুষ্ঠিত ৮৩০তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, Chartered Life Insurance Company Limited এর প্রতিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১,৫০,০০,০০০ টি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (IPO) এর মাধ্যমে ইস্যু করার প্রস্তাব Bangladesh Securities and Exchange Commission (Public Issue) Rules, 2015 এর Rule 3(2)(p) থেকে অব্যাহতি পূর্বক অনুমোদন প্রদান করেছে।

উল্লেখ্য যে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইন পরিপালনের উদ্দেশ্যে এই অব্যাহতি প্রদান করা হয়েছে। এই IPO এর মাধ্যমে কোম্পানিটি ১৫.০০ কোটি টাকা পুঁজি উত্তোলন করে সরকারী ট্রেজারী বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে Actuarial Valuation Report অনুযায়ী Life Insurance Fund ৩৫,২১,৬৮, ৭২০ টাকা, মোট উদ্বৃত্ত ৪,৬৭,৪৫,০০০ টাকা এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানের জন্য উদ্বৃত্ত রয়েছে ৪৫ লক্ষ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড’, ‘ট্রাষ্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড’ এবং ‘এবি ইনভেস্টমেন্ট লিমিটেড’। উল্লেখ্য যে, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments