ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে বিদ্যুত লোডশেডিংয়ে এলাকাভিত্তিক রুটিন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার, ৬ জুলাই গণভবনে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনকালে তিনি এ পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের কষ্টটা যেন আমরা লাঘব করতে পারি তাই কোন এলাকায় কত ঘণ্টা লোডশেডিং হবে তা এলাকাভিত্তিক রুটিন করে জানিয়ে দেওয়া হবে। যাতে সে সময়টা মানুষ প্রস্তুত থাকতে পারে।
তিনি আরোও বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি এবং বাংলাদেশের প্রতিটি ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন- বিদ্যুৎ আমরা সবার ঘরে দিয়েছি ঠিকই কিন্তু বর্তমানে আমাদের লোডশেডিং করতেই হবে এবং উৎপাদনও সীমিত রাখতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments