ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাধারণত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রতিটি কার্যদিবসেই কয়টি কোম্পানির শেয়ার দর বেড়েছে বা কমেছে অথবা অপরিবর্তিত রয়েছে তার চিত্র দেখা যায়। কিন্তু এখন তা দেখা যাচ্ছেনা। কারণ গত সপ্তাহে শেষ কার্যদিবসে নতুন নিয়ম অনুযায়ী ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে। এ নতুন নিয়ম চালু করায় এখনো তা আফডেট করা হয়নি। এ নতুন নিয়ম আপডেট করতে কিছু সময় লাগবে বলে জানান ডিএসই কতৃপক্ষ। শেয়ার দর আপডেট না হওয়া পযন্ত ওয়েবসাইটে চিত্র দেখা যাবে না বলে জানা গেছে।

অন্য ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ১৪ পয়েন্ট সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন হওয়া মোট ৩৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দর বেড়েছে, কমেছে ২০৯টির এবং অপরবর্তীত রয়েছে ৩১টি শেয়ার বা ইউনিট দর।
উল্লেখ্য, বিএসইসি’র জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ওপেনিং প্রাইস নির্ধারিত হবে ১৯ মার্চ ২০২০ এর আগের ৫ কার্যদিবসের গড় ক্লোজিং প্রাইস। অর্থাৎ কোন কোম্পানির শেয়ার বা ইউনিটের গত ৫ কার্যদিবসের যে দরে ক্লোজিং হয়েছে তার গড় মূল্যই হবে ওপেনিং প্রাইস। এছাড়া প্রত্যেক সিকিউরিটিজের এই গড় মূল্যই ফ্লোর প্রাইস এবং সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা হিসেবে বিবেচিত হবে। এদিকে সার্কিট ব্রেকারের ঊর্ধ্বসীমা আগের নিয়মেই কার্যকর হবে। এ নির্দেশনা পরবর্তী সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত কার্যকর থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ





























Recent Comments