ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া আছিয়া সি ফুড লিমিটেড ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সময়ে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৪ কোটি ১৯ লাখ টাকা। আর ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত বছর কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা ছিল ১ কোটি ৪৮ লাখ টাকা। আর ইপিএস ছিল ৬৬ পয়সা।
৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ে কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়ায় ১ টাকা ১২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ০৭ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ১৪ টাকা ২৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments