শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যতুরাগ নদী থেকে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার
spot_img
spot_img

তুরাগ নদী থেকে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রবিবার ১৭ জুলাই সকালে নিখোঁজের দশ দিন পর সাভারের তুরাগ নদী থেকে এক গার্মেন্টস শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার আমিনবাজার এলাকার তুরাগ নদীর কেবলারচর থেকে নৌ পুলিশের সদস্যরা ভাসমান অবস্থায় ওই যুবকের লাশটি উদ্ধার করে।নিহত ওই যুবকের নাম ইমন রহমান । সে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার আজিবর রহমানের ছেলে। নিখোঁজ ইমন স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

আমিনবাজার নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন জানান, গত বৃহস্পতিবার (৭ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে পোশাক শ্রমিক ইমন রহমান নিখোঁজ হয়। এ ঘটনায় সেদিনেই তার পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার সকালে আমিনবাজারের কেবলারচরের তুরাগ নদী থেকে নিখোঁজ ইমন রহমানের ক্ষতবিক্ষত তার লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, কি কারণে ওই যুবককে হত্যা করা হয়েছে তার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments