রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিওতে রাইটের শেয়ার পাঠিয়েছে সোনালী পেপার
spot_img
spot_img

বিওতে রাইটের শেয়ার পাঠিয়েছে সোনালী পেপার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট ইস্যুর মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত শেয়ার, শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। সিডিবিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ২৩ মে, ২০২২ সমাপ্ত সময়ে রাইট ইস্যুর মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত শেয়ার আজ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে।

তথ্যমতে, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড অনুমোদিত প্রস্তাব অনুসারে ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭৩১টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করে। এর মাধ্যমে ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

এর আগে, কোম্পানিটির রাইট আবেদন গত ৭ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলেছে। গত ২০ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর ৮২১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দেওয়া শর্ত অনুসারে, আগামী ৫ বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। অন্যদিকে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারে ৩ বছরের লক-ইন থাকবে। অর্থাৎ এ সময়ে তারা কোনো শেয়ার বিক্রি বা জামানত রাখতে পারবেন না।

সোনালী পেপার ও বোর্ড মিলস লিমিটেড তাদের মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments