শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়করোনার উপসর্গ নিয়ে রাজধানীর মিরপুরে আরও একজনের মৃত্যু
spot_img
spot_img

করোনার উপসর্গ নিয়ে রাজধানীর মিরপুরে আরও একজনের মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

করোনা উপসর্গ নিয়ে রাজধানী মিরপুরের উত্তর টোলারবাগে আরও একজনের মৃত্যু হয়েছে। পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ মানবজমিনকে জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা সাসপেক্টেড ছিলেন। তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তবে ফল পাওয়া যায়নি।

শনিবার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি যে বাসায় থাকতেন ওই বাসার পাশেই এ ব্যক্তির বাসা বলে পুলিশ জানিয়েছে। শনিবার প্রথম ব্যক্তির মৃত্যুর পর একটি ভবনের ৩০টি পরিবারকে নজরদারিতে আনা হয়। তবে নিহত ব্যক্তি কিভাবে করোনা আক্রান্ত হন তা নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবার জানিয়েছে, বিদেশ ফেরত কেউ তাদের বাসায় নেই।

তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও আইইডিসিআর এ বিষয়ে আরও অনুসন্ধান চালাচ্ছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments