শনিবার, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মারা গেছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক
spot_img
spot_img

মারা গেছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান ইন্তেকাল করেছেন। আজ ২৩ জুলাই, শনিবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মহাপরিচালকের স্টাফ অফিসার মো. মাহমুদুন নবী এই তথ্য নিশ্চিত করেছেন।

মো.মাহমুদুন নবী আজ সকালে বলেন, তার লাশ দেশে আনা হবে। তবে কখন আনা হবে বিষয়টি এখনও জানা যায়নি। পারিবারিকভাবে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

আহম্মদ কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি ২০২১ সালের ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments