ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) । কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো- ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং এবি ব্যাংক লিমিটেড।
ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৪ জুলাই বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
ইস্টল্যান্ড ইন্সুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৪ জুলাই বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
এবি ব্যাংক: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৪ জুলাই বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments