ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৯৯ পয়সা। গত বছর একই সময়ে ৮ টাকা ৩৯ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির ৬ মাসে (জানুয়ারি-জুন,২০২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২৯ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১৮ টাকা ৫৯ পয়সা।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(এনএভিপিএস) ছিল ১০৮.২০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments