ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সোমবার ২৫ জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আগেরদিন ৪ জনের মৃত্যু ও ৪৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৭১ জন।
২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭.৮৪ শতাংশ। একদিনে এক হাজার ২৭৭ জনসহ মোট ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments