বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণআবারও নতুন আশায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

আবারও নতুন আশায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ৩১ জুলাই সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। সেই সাথে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৭.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩১ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৫৬ শতাংশ বা ১৫৩.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৩৩.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩১.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৯.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৩.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬২ টির, কমেছে ৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯৪.৭৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৪৯ লাখ ৪১ হাজার ৯৭ টি শেয়ার ১ লাখ ২৬ হাজার ৮২০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৫ শতাংশ বা ৫৭.৪৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৯৮০.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩০৮.২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৬০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৪৫.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৫ টির, কমেছিল ৩৩৩ টির এবং অপরিবর্তিত রয় ২২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৮৪ হাজার ৮০৬ টি শেয়ার ৮০ হাজার ৫২ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৬ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.২০ শতাংশ বা ৩৮৮.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৯৮৬.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৬৩ টির, কমেছে ৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ২১৫ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ১৭০ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ২৪ লাখ ৫ হাজার ৪৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments