ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কনসুলেটেড ১৪৪ কোটি ৭২ লাখ টাকার প্রিমিয়াম আয় হয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ৯৬ কোটি ১২ লাখ টাকা। সমাপ্ত সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে কনসুলেটেড ৪ হাজার ৫৫০ কোটি ৫৯ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪ হাজার ১২০ কোটি ৬৪ লাখ টাকা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন,২২) কোম্পানিটির কনসুলেটেড প্রিমিয়াম আয় হয়েছে ১৬৪ কোটি ৬২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৪ হাজার ৫৫০ কোটি ৫৯ লাখ টাকা। আগের বছর একই সময় কোম্পানির কনসুলেটেড প্রিমিয়াম আয় ছিল ১১৩ কোটি ১৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪ হাজার ১২০ কোটি ৬৪ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments