ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৩ আগস্ট, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।
ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬.৬০ টাকায়। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১২.৪০ টাকায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ১.১০ টাকা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে।
ইউনিয়ন ক্যাপিটাল: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৮ টাকায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বেড়েছে।
আইসিবি ইসলামিক ব্যাংক: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৫.৯০ টাকায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments