বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘হাওয়া’ মুক্তি পাচ্ছে দুই মহাদেশে
spot_img
spot_img

‘হাওয়া’ মুক্তি পাচ্ছে দুই মহাদেশে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  হাওয়া মুক্তি পেয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এখনো সিনেমাটি দেখার জন্য দর্শকের উপচে পড়া ভিড়। মাল্টিপ্লেক্সগুলোতে তাৎক্ষণিক টিকিট পাওয়া যাচ্ছে না। দর্শকের চাপে দুই-তিনদিন আগে অগ্রিম টিকিট কিনে তারপর সিনেমাটি দেখতে হচ্ছে সবাইকে।


দেশগুলো হলো- নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা। এর মধ্যে আগামী ১৩ আগস্ট ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবং ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায়।

মুক্তি উপলক্ষে ইতোপূর্বে অস্ট্রেলিয়ায় টিকিট বিক্রি শুরু হয়েছে। সেখানেও দর্শকের বিপুল আগ্রহ দেখা যাচ্ছে। টিকিট কেনার জন্য বাঙালি দর্শকরা ছুটে আসছেন মাল্টিপ্লেক্সগুলোতে। ধারণা করা হচ্ছে, দেশের মতো বিদেশেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে এই সিনেমা।

জানা যায়, শুধু এই চারটি দেশ নয়, ধারাবাহিকভাবে আরও বিভিন্ন দেশে ‘হাওয়া’ মুক্তি দেওয়া হবে। এর আগে ‘মিশন এক্সট্রিম’, ‘পাপ পূণ্য’, ‘গলুই’ সিনেমাগুলো বিদেশের মাটিতে ভালো সাড়া পেয়েছে।

উল্লেখ্য,  ‘হাওয়া’ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। যিনি দীর্ঘদিন টিভি নাটক ও বিজ্ঞাপন বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। সমুদ্রে নির্মিত সিনেমাটির গল্পে রয়েছে রহস্য ও মিথলজির স্পর্শ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments