রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট:  আজ বৃহস্পতিবার, ৪ আগস্ট সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দর কমেছে। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩৩.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৪ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১২.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬৫.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ১৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ১৯ লাখ ৯০ হাজার ৩৪২ টি শেয়ার ২ লাখ ১ হাজার ২১৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৯০ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৫০.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩০০.১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০৮.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৭০.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৫৮.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২ টির, কমেছিল ১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৬৬৪ টি শেয়ার ২ লাখ ৬ হাজার ৮৪১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৯৫ কোটি ৪১ লাখ ৩৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ০৫ কোটি ১৫ লাখ ৩২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪২ শতাংশ বা ৭৮.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৬১.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১১৭ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৪৯ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ২১ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে  ১৮ লাখ ৯৮ হাজার ৪০৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments