শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতৃতীয় কার্যদিবস: সূচকের পতনে কমেছে লেনদেন
spot_img
spot_img

তৃতীয় কার্যদিবস: সূচকের পতনে কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে,  ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ৮ পয়েন্ট  কমে ৩ হাজার ৯৭৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ১ পয়েন্ট কমে ৯১৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক  দশমিক ০৩ পয়েন্ট কমে এক হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে ১৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১৪ কোটি ৭৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ২৫৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই  ২১ পয়েন্ট কমে ১১ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে  ৮১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments