ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেডের আর্নিংস কলের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৬ আগস্ট (মঙ্গলবার) রাত ৮টায় ডিজিটাল প্লাটফর্মে এটি অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রোগ্রামে গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল উপস্থাপন করা হবে। বিনিয়োগকারী ও বিশ্লেষকদের প্রশ্নত্তর ও নানা বিশ্লেষণ থাকবে এতে।
উল্লেখ্য, কোম্পানিটির এর আগে ১১ আগস্ট, বৃহস্পতিবার আর্নিং কলের সময় নির্ধারণ করেছিল। কোম্পানিটি অনিবার্য কারণবশত তারিখ পরিবর্তন করেছে। অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments