ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বুধবার ১০ আগস্ট বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৯৮ জনের করোনা শনাক্ত হয় এবং শনাক্তের হার ৫ দশমিক ৯ শতাংশ।

মঙ্গলবার ৯ আগস্ট করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল এবং ২৩৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪.৩৪ শতাংশ।
দেশে এ পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ৬৮ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩০৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments