ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস্ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.২৯ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর ছিলো ২৩.৩৬ টাকা। এবং সর্বশেষ লেনদেন করে ১৪ কোটি ৬১ হাজার টাকা। দ্বিতীয় স্থানের হাওয়া ওয়েল টেক্সটাইলস গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর কমেছে ১১.০৭ শতাংশ। এদিকে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে এস্কয়ার নিট কম্পোজিট। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১০.৭৫ শতাংশ কমেছে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, তসরিফা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস ও এশিয়া ইন্সুরেন্স ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments