রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএক মাসের ব্যবধানে বিও হিসাব কমেছে দুই লাখ
spot_img
spot_img

এক মাসের ব্যবধানে বিও হিসাব কমেছে দুই লাখ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে জুন মাসের তুলনায় জুলাই মাসে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে। নবায়ন না করার কারণে এক মাসের ব্যবধানে বিও হিসাব কমেছে দুই লাখ ১৯ হাজার ৫৩৮টি। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জুন মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৫৩ হাজার ৪২২টি। আর জুলাই মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৩৩ হাজার ৮৮৪টিতে দাঁড়ায়। অর্থাৎ জুলাই মাসে দুই লাখ ১৯ হাজার ৫৩৮টি বিও হিসাব বন্ধ হয়ে গেছে।

জুলাই মাসে পুরুষদের বিও এক লাখ ৫৮ হাজার ২৪৭টি কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৮ হাজার ৯৬৫টিতে। জুন মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৫ লাখ ২৭ হাজার ২১২টিতে। আর জুলাই মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৬০ হাজার ৯২০টি কমে চার লাখ ৪৯ হাজার ১০৫টিতে দাঁড়িয়েছে। জুন মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫ লাখ ১০ হাজার ০২৫টিতে।

জুন মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ১৮৫টিতে। আর জুলাই মাসে কোম্পানি বিও ৩৭১টি কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৪টিতে।

জুলাই মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের দুই লাখ ০৮ হাজার ২৪৮টি বিও হিসাব কমেছে। এর মাধ্যমে জুলাই মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৩ হাজার ৮০৯টিতে। যা জুন মাসের শেষ দিন ছিল ১৯ লাখ ৬২ হাজার ০৫৭টিতে।

জুলাই মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১০ হাজার ৯১৯টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৬৪ হাজার ২৬১টিতে। জুন মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭৫ হাজার ১৮০টিতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments