সোমবার, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যমানুষের হাতে হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা
spot_img
spot_img

মানুষের হাতে হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি বেকার বসে থাকা নি¤œ আয়ের মানুষের হাতে হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন স্থানে ঘরে বসে থাকা নিম্নআয়ের কর্মহীন মানুষের মধ্যে লে. কমান্ডার এম মাহবুব শিকদারের নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। নৌবাহিনীর এই মানবিকতায় খুশি এসব মানুষ। দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে উপকূলীয় এলাকায় কাজ শুরু করেছে নৌবাহিনীর কন্টিনজেন্টগুলো।

স্থানীয় জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, বিভিন্ন দুর্গম এলাকায় ভাইরাস সংক্রমিত রোগী থাকলে চিকিৎসা এবং বিদেশফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments