ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫৪.৪০ টাকা। এদিন শেয়ারটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ৬.৩৭ শতাংশ কমেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। আজ শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ৩৭.৫০ টাকা। শেয়ারটির দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৪.৮২ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের সর্বশেষ শেয়ারটির লেনদেন দর হয়েছে ৫৮.৩০ টাকা। আজ শেয়ারটির দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৪.২৭ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানী পাল্প, ওরিয়ন ফার্মা, ওয়াটা কেমিক্যালস, বে লিজিং, প্রিমিয়ার লিজিং, মেঘনা লাইফ ইন্সুরেন্স এবং ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments