ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ আগস্ট, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্যাসিফিক ডেনিমসের ৮.৮৭, এ্যাপেক্স ফুডসের ৮.৭২, ওরিয়ন ইনফিউশনের ৮.৭২, এ্যাপেক্স স্পিনিংয়ের ৮.০৯, আলিফ ম্যানুফেকচারিংয়ের ৭.৬৩, ন্যাশনাল টির ৭.৪৮ এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭.১০ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments