ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিএসই ব্লক মার্কেটে আজ মঙ্গলবার, ৩০ আগস্ট ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর ২ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ১৩৬টি শেয়ার ১৫৩ বার হাত বদলের মাধ্যমে ৭৭ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
উল্লেখ্য, কোম্পানিগুলোর মধ্যে সাউথ বাংলা এগ্রিকালচারের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ৯৩ লাখ ৯ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments