ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ৬ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ৯.৬১, আরএসআরএম স্টিলের ৯.৩৭, মনোস্পুল পেপারের ৮.৯০, জেমিনী সী ফুডের ৮.৭৪, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ৮.৭৪, কোহিনূর ক্যামিকেলসের ৮.৭৩ এবং পেপার প্রসেসিংয়ের ৮.৬৫ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments