ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪১.৮০ টাকা। এদিন শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ৪.৭৮ শতাংশ কমেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেড। আজ শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ৭২.৩০ টাকা। শেয়ারটির দর কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৪.৩৭ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা নুরানী ডাইংয়ের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭.৩০ টাকা। আজ শেয়ারটির দর কমেছে ৩০ পয়সা বা ৩.৯৫ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি, আমান ফীড, ইউনিয়ন ক্যাপিটাল, সুরিদ ইন্ডাস্ট্রিজ, ডেলটা স্পিনার্স, কুইন সাউথ টেক্সটাইল এবং ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments