ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গেলো সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ অবদান রয়েছে এই বস্ত্র খাতে। এবং সমাপ্ত সপ্তাহে ফার্মা খাত ১২.৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এ খাতে ১১.৬ শতাংশ লেনদেন হয়েছে।
অন্যান্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ১১, খাদ্য খাতে ৫.৮, আর্থিক খাতে ৫.৬, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৩, সেবা-আবাসন খাতে ৪.৭, ব্যাংক খাতে ৩.৯, জীবন বিমা খাতে ৩.৩, সিমেন্ট খাতে ৩, কাগজ খাতে ২.৯, সাধারণ বিমা খাতে ২.৮, ট্যানারি খাতে ২.৬, আইটি খাতে ২.৫, সিরামিকস খাতে ১.৭, ভ্রমণ-অবকাশ খাতে ১.৫, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৮, টেলিকমিউনিকেশন খাতে ০.৬ শতাংশ এবং পাট খাতে ০.১ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments