ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৪ সেপ্টেম্বর, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে শমরিতা হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৯০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ১১৫ বারে ৫ লাখ ৪৭ হাজার ৪৩০টি শেয়ার লেনদেন করে।
দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৮ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে শাহজিবাজার পাওয়ারের আজ ৮ টাকা বা ৯.৯১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্দো-বাংলা ফার্মার ৯.৫৬, সোনারগাঁও টেক্সটাইলের ৯.২১, নাহি অ্যালুমিনিয়ামের ৮.৭১, জেনেক্স ইনফোসিসের ৮.২১, ইনডেক্স অ্যাগ্রোর ৭.৮৮, বসুন্ধরা পেপারের ৭.১৯ এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ৬.৫৮ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments