ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেডের গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। আগের বছর ছিল ১.৩৮ টাকা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.১৪ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ১৪.৭৮ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৪ (নেগেটিভ) টাকা। আগের বছর ছিল ০.১৯ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৭ সেপ্টেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments