
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আন্বেশ্বা মহলী কুন্ডনমল শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৪ কোটি ১৫ লাখ ৩ হাজার ৮৪৪টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ২০ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি।
উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments